Showing posts with label Bengali. Show all posts
Showing posts with label Bengali. Show all posts
Monday, 7 August 2017
Sunday, 6 August 2017
Monday, 28 December 2015
► সুপ্ত ইচ্ছা
পোস্ট টা বড়দিন নিয়ে। লিখতে দেরি হল শুধু।
কোন এক মা ও ছেলের কথোপকথন ।।
- মা এখন সবাই কি খায়? কত বাক্স বিক্রি হচ্ছে দেখতে পাই নানারকম রঙ এর। সবাইকে দেখি বাক্স অনেক গুলো করে কিনে নিয়ে যাচ্ছে।
- ওগুলো কেক রে। এখন বড়দিন তো। প্রভু যিশু এর জন্মদিন এ ওই কেক বিক্রি হয়। সবাই সেটাই কিনছে।
- মা আমরা খাব না কেক?
- ওগুলো বড়লোক এর খাওয়ার জন্য। আমরা তো আজ পান্তা ভাত খাব। আজ ভাল করে লেবু লঙ্কা আর পেয়াজ দিয়ে দেব তোকে।
Sunday, 27 December 2015
► মানুষ হলাম কই ?

রবীন্দ্রনাথ
লিখেছিলেন “রেখেছ বাঙালি করে মানুষ করনি”। বর্তমান পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে হয়ত
কথাটা একটু অন্যভাবে প্রযোজ্য। “রেখেছ পুরুষ করে মানুষ করনি”। আজকাল প্রায়
প্রতিদিন ই ধর্ষণ অথবা শ্লীলতাহানি এর ঘটনা সামনে আসে। কিছু ঘটনা এবং ঘটনার সাথে
লিপ্ত তথাকথিত পুরুষ(!)টির মানসিক প্রবৃত্তি অবাক এর থেকেও বেশি স্তম্ভিত করে।
তিনি হয়ত নিজের অঞ্চলে বা বন্ধুমহলে “পুরুষত্বের” জয়ধ্বনি শুনে এতটাই “উদ্বুদ্ধ
এবং অনুপ্রাণিত” যে নিজের মেয়ের বয়সী বা তার থেকেও কম বয়সী কারুর উপর পুরুষত্বের
আস্ফালন নিয়ে ঝাঁপিয়ে পড়েন কোন দ্বিধাবোধ ছাড়াই। আর ভুলে যান নিজের মানবিকতা।
বিকৃত মানসিকতা এর আস্ফালনে বারে বারে কলঙ্কিত হয় স্বাধীন দেশের “পরাধীন”
নারীজাতি, যাদের অসংখ্যক্ষেত্রে শুধু ধর্মের নামেই বা “কাজ উদ্ধার” এর জন্য সম্মান
দেওয়া হয়। বাস্তব এর মাটিতে দাঁড়িয়ে
Subscribe to:
Posts (Atom)

